বিনোদন প্রতিবেদক : বলিউডের সব নারী সহকর্মীকে ঘৃণা করেন কারিনা কাপুর খান।
সম্প্রতি করন জোহরের সেলিব্রেটি টক শো ‘কফি উইথ করন’ এ যোগ দিয়ে এ কথা
জানান কারিনার চাচাত ভাই রনবীর কাপুর। শোতে উপস্থিত কারিনাও সম্মতি
জানিয়েছেন রনবীরের কথায়।
অনুষ্ঠানে কারিনাকে উদ্দেশ্য করে রনবীর বলেন, “তুমি তোমার কোনো সহকর্মী অভিনেত্রীর সঙ্গে বন্ধুত্ব করোনি। তাদের সবাইকে ঘৃণা করো। তুমি সমসাময়িক কোনো অভিনেত্রীর সঙ্গেই বন্ধুত্ব করতে পারোনি। তুমি এমন কোনো অভিনেত্রীকে পছন্দ কর যার বয়স তোমার চেয়েও ১০ বছর বেশি অথবা যে এই মাত্রই জন্মগ্রহণ করেছে।”
রনবীরের এই কথায় সায় দিয়ে কারিনা বলেন, “আমি এখানে বন্ধু তৈরি করতে আসিনি। আমি এখানে কাজ করতে এসেছি। আমার অনেক বন্ধু আছে। তাই আমি আর কোনো বন্ধু তৈরি করতে চাই না।”
আজ রোববার রাত নয়টায় স্টার ওয়ার্ল্ড চ্যানেলে ‘কফি উইথ করন’র চতুর্থ পর্বের দ্বিতীয় এপিসোডের এই পর্বটি দেখানো হবে।

No comments: