দশম
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক সংকটের কোনো সমাধান না
দিয়েই ঢাকা সফর শেষ করলেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার
ফার্নান্দেজ তারানকো। তাঁর পাঁচ দিনের এ সফর বাংলাদেশের জনগণের মনে আশা
জাগালেও সরকার ও বিরোধীদলের সঙ্গে একের পর এক বৈঠক থেকে কোনো সমাধান
আসেনি।
ছয় দিনের সফর শেষে বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তারানকো বলেন, জাতিসংঘ বিশ্বাস করে বাংলাদেশে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। এজন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার বিকল্প নেই। প্রধান দুটি রাজনৈতিক দলের প্রধানদের মধ্যে সদিচ্ছা ও সমঝোতার মানসিকতা থাকলে সংকট সমাধান সম্ভব। আমি আশা করি দুই দল সংকট সমাধানে নিজেদের মধ্যে সংলাপ চালিয়ে যাবে।’
তারানকো বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ সঙ্কট নিরসনে দুই পক্ষ সংলাপে বসেছে। জাতিসংঘ আশা করে, তারা সঙ্কট সমাধানে সংলাপ চালিয়ে নেবেন। বাংলাদেশ নিজের সমস্যা নিজেদের মতো করেই সমাধান করুক।
তারানকো বলেন, জাতিসংঘের মহাসচিবের যে উদ্বেগ নিয়ে আমি এখানে এসেছি সেটা কিছুটা হলেও আমি সফল হয়েছে। কারণ দুই দলকে প্রাথমিকভাবে সংলাপে বসাতে সক্ষম হয়েছি। তাদের মধ্যে যে সংলাপের সূচনা হয়েছে এটাই ইতিবাচক দিক।
তারানকো বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ইতিমধ্যে অনেক মানুষের প্রাণ নিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। আর এই সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদের অধিকাংশই নিরীহ ও নিরপরাধ মানুষ এবং নারী ও শিশু।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দিন শেষে সুস্পষ্ট কোনো সমাধান না হলেও আমরা আশাবাদী এবং আমরা বাংলাদেশের জন্য শুভ কামনা করি।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে সমঝোতার উদ্যোগ নিতে পাঁচ দিনের বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ সহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। ঢাকায় এসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন দেশের কূটনৈতিক, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফায় বৈঠক করেন তিনি।

No comments: