ঢাকা:বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের চলমান অবরোধের পরিধি আরো ৭২ ঘণ্টা বাড়ানো হয়েছে।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেন। তিনি জানান, অবরোধে নিহতদের উদ্দেশে আগামী শুক্রবার দেশব্যাপী গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের আলোচনা চলবে দেশব্যাপী। ১৫ ডিসেম্বর সারাদেশে বিক্ষোভ এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে প্রথম দফায় ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল। দ্বিতীয় দফায় প্রথমে ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও পরে তা ৫৯ ঘণ্টা বাড়িয়ে ১৩১ ঘণ্টা করা হয়। প্রথম দফার তিন দিনের অবরোধ কর্মসূচিতে সারাদেশে অন্তত ২৫ জন নিহত হয়। দ্বিতীয় দফার অবরোধে সারাদেশে মারা গেছেন ৩০ জনের বেশি মানুষ। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে বিএনপি ও জামায়াতের অন্তত ২৫ নেতাকর্মী নিহত হয়েছে। আর সংঘর্ষে আওয়ামী লীগের ৭ নেতাকর্মীরও মৃত্যু হয়েছে।

No comments: