ঢাকা
সফররত জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো শেখ হাসিনাকে
প্রধানমন্ত্রীর পদে রেখেই বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের এক ফর্মুলায়
বিএনপিকে রাজি করানোর চেষ্টা করছেন।
সোমবার বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
বিবিসির
সংবাদে বলা হয়, অস্কার ফার্নান্দেজ তারানকো কয়েকদিন ধরে ঢাকায় বিভিন্ন
রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সোমবার আবার বিরোধীদলীয়
নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। তবে এ বৈঠকে ঠিক কী নিয়ে কথা হয়েছে, সে
ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
তবে খালেদা
জিয়ার সঙ্গে এ বৈঠকের কয়েক ঘণ্টা আগে বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক একটি
সূত্র বিবিসিকে জানায়, জাতিসংঘ বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই রাজনৈতিক
সংকটের সমাধান খোঁজার চেষ্টা করছে। এ ফর্মুলায় শেখ হাসিনাই প্রধানমন্ত্রী
থাকবেন। তবে নির্বাচনে যাতে সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং
ফিল্ড নিশ্চিত করা যায় সেজন্য জাতিসংঘ নানা রকম সহায়তার প্রস্তাব দিয়েছে।
এর একটি হচ্ছে জাতিসংঘের একটি বড় পর্যবেক্ষক দলের উপস্থিতিতে এ নির্বাচন
অনুষ্ঠান, যাতে করে নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা সরকারি প্রভাব
খাটানোর চেষ্টা রোধ করা যায়।
এখন পর্যন্ত বিএনপির আনুষ্ঠানিক এবং প্রকাশ্য অবস্থান হচ্ছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না।
জাতিসংঘের
সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো কয়েকদিনের মধ্যস্ততার সময়
নির্বাচন পিছিয়ে দেওয়া যায় কি না, সে সম্ভাবনাটাই বেশি খতিয়ে দেখছিলেন বলে
জানা গেছে। নির্বাচন কমিশন জাতিসংঘ দূতের এ প্রশেুর উত্তরে জানিয়েছিল, কেবল
বড় দুটি দলের মধ্যে সমঝোতা হলেই নির্বাচন পেছানোর কথা ভাবা যেতে পারে।
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
No comments: