প্রধানমন্ত্রী
শেখ হাসিনা সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতায় দুঃখ করে বলেছেন, দেশের
প্রধান দুই নেত্রী নারী বলেই তাদের রাজনৈতিক বক্তব্যকে ‘দুই নারীর ঝগড়া’
হিসেবে দেখা হয়।
আজ সোমবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই দিনেও যদি বিরোধী নেত্রী হরতাল প্রত্যাহার করতেন, তা হলে দুই নারী হিসাবে গালি শুনতে হতো না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাকে জড়িয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সমালোচনার জবাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “আমরা নারী বলেই পুরুষ সমাজ দুই নারীর ঝগড়া দেখে। দুই পুরুষ হলে ‘দুই পুরুষের ঝগড়া\' বলত না।
বেগম রোকেয়ার চেতনায় জাগ্রত হয়ে নারী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নের কথা বলে কেবল ‘চিৎকার আর স্লোগান\' দিলে হবে না, এ জন্য কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী অপরাধীদের বিচারের কাজ শুরু করেছে সরকার। আমরা এদের বিচারের কাজ শেষ করতে চাই আর এ ক্ষেত্রে মা-বোনদেরও সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানের নারী শিক্ষার বিস্তার ও নারী অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঝর্ণাধারা চৌধুরী ও অধ্যাপক হামিদা বানুর হাতে চলতি বছরের বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

No comments: